আসাননগর গ্রাম পঞ্চায়েত বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসে, তলবি সভা ডেকে প্রধানকে অপসারণ
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : কৃষ্ণনগর উত্তর এর অন্তর্গত আসাননগর পঞ্চায়েত ২০১৮ সালে বিজেপি ভোটে জয়যুক্ত হয়ে পঞ্চায়েত গঠন করে থাকে। কিন্তু তার ঠিক সাড়ে তিন বছর পর আজ তৃণমূল কংগ্রেস ১১আসনে নিয়ে অনাস্থার মাধ্যমে নতুন পঞ্চায়েত গঠন করল। প্রধান হিসেবে দায়িত্ব পেলেন চায়না বিশ্বাস এবং উপপ্রধান হিসেবে দায়িত্ব পেলেন উৎপল মণ্ডল।






