কোচবিহারে প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বিনামূল্যে অক্সিজেন সহ অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা

Spread the love

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার :  করোনা আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল কোচবিহারে। আজ কোচবিহার পুরসভার স্যামন থেকে কোভিড যান নামে ওই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করা হয়। প্রাক্তন কাউন্সিলর শুভজিত কুন্ডুর উদ্যোগে ওই অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক তথা কোচবিহার পুরসভার প্রশাসক  রাকিবুর রহমান, কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তপন দাস, বিশিষ্ট শিক্ষাবিদ শিবাশিস মজুমদার সহ বেশ কয়েকজন বিশিষ্ট সহ নাগরিক। মূলত শুভজিত কুন্ডুর বাবা কোচবিহার পুরসভার প্রয়াত চেয়ারম্যান বীরেন কুন্ডুর জন্মদিন উপলক্ষে ওই পরিষেবা চালু করার ঘোষণা করা হয়। এদিন আনুষ্ঠানিক ভাবে ওই পরিষেবা চালু করা হল। ওই পরিষেবা চালুর পাশাপাশি বীরেন কুন্ডু ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অক্সিজেন পার্লার খুলে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালুর ঘোষণাও করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলার শুভজিত কুন্ডু। কোচবিহার শহর ও শহর সংলগ্ন এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা বিনামূল্যে ওই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি বীরেন কুন্ডু ফাউন্ডেশনের পক্ষ থেকে খুব শীঘ্র একটি অক্সিজেন পার্লার খোলা হবে। যেখান থেকে প্রয়োজন মত বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos