নির্দিষ্ট তারিখে আদালতে হাজিরা না দেওয়ায় দুই মহিলাকে গ্রেফতার করলো পুলিশ
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নির্দিষ্ট তারিখে আদালতে হাজিরা না দেওয়ায় দুই মহিলাকে গ্রেফতার করলো নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গ্রেফতার হওয়া এক মহিলার বাড়ি নবদ্বীপে, নাম সন্ধ্যা দাস, বধূ নির্যাতনের মামলায় জামিন পেয়েছিল সে, আরেক মহিলার বাড়ি স্বরূপগঞ্জ পঞ্চায়েতের মহেশগঞ্জের বিপ্রনগরে, নাম উষা দেবনাথ, খুনের মামলায় জামিন পেয়েছিল সে, এই দুজন মহিলাকে আদালত জামিন দিলেও, আদালতে হাজির হতে বলা হয় নির্দিষ্ট কিছু তারিখে, এই তারিখগুলিতে ওই মহিলা দুজন হাজির না হওয়ায়, আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করে যার জেরে সোমবার সকালে এই দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ ও দুপুরে আদালতে পাঠানো হয়।






