ডাকাতির উদ্দেশ্য জমায়েত হওয়া ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: ডাকাতির উদ্দেশ্য জমায়েত হওয়া ছয় দুষ্কৃতীকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একটা অ্যাম্বুলেন্স সহ দুটি বাইকে দুষ্কৃতীরা জমায়েত হয়েছিল নবদ্বীপ ব্লকের বাবলারি পঞ্চায়েতের নিত্যানন্দপুর অঞ্চলে। ওই ছয় দুষ্কৃতী ডাকাতির উদ্যেশে জড়ো হয়, পুলিশ সূত্র মারফত আগেই খবর পেয়ে নিত্যানন্দপুর অঞ্চলের রাস্তায় ওৎ পেতে ছিল, গভীর রাতে অ্যাম্বুলেন্স ও বাইক একসঙ্গে আসতে দেখে পুলিশ তাদের পথ আটকায়, জেরায় জানা যায় ডাকাতির উদ্দেশ্য যাচ্ছিল ওই দল এরপরই পুলিশ ওই ছয় জন দুষ্কৃতীকে আটক করে, হাঁসুয়ার মতন ধারালো অস্ত্র ও লোহার রড উদ্ধার করে পুলিশ। এই ছয়জন ধৃতের নাম শাহিদ শেখ, বাড়ি নবদ্বীপের মাঝের চড়ায়, রিপন মন্ডল, স্বপন মন্ডল, দুইজনের বাড়ি শান্তিপুর সাহেবডাঙ্গায়,সুশান্ত হালদার, শ্যামল ডোম, এই দুইজনের বাড়ি কালনায়, এবং শঙ্কর সরকার বাড়ি কৃষ্ণনগরের ঘূর্ণিতে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯, ৪০২ ধারায় মামলা করে পুলিশ, বুধবার তাদের নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।





