আশ্রয়হীন অভিভাবকহীন এক কিশোরকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দিল নবদ্বীপের এক ক্লাব
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: বুধবার নবদ্বীপের এক স্থানীয় ক্লাব, নবদ্বীপ নাগরিক অধিকার কমিটি ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বারো বছর বয়েসের গৃহহীন ও অভিভাবকহীন এক ছেলেকে নদিয়া জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হল। সবুজ সংঘ নামের ওই ক্লাবের সদস্যরা ওই ছেলেটিকে দিন কয়েক আগে তাকে রাস্তা থেকে উদ্ধার করে ক্লাবে নিয়ে আসে। সেখান থেকেই নাগরিক কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় জানিয়েছেন ক্লাবের সদস্যরা, সোম দেবনাথ নামের ওই ছেলেটির বাড়ি ছিল নবদ্বীপের বুইচারা পাড়ায়, একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সোমের বাবা ধনঞ্জয় দেবনাথ মারা যান কিছু দিন আগে, তারপরই মানসিক ভারসাম্য হারায় সোমের মা, সংসারে কোনো রোজগার না থাকায় ভাড়াবাড়ি ছেড়ে পথে আশ্রয় নেয় মা ও ছেলে। এরপর কখন নবদ্বীপের বিভিন্ন মন্দিরে আশ্রয় নিয়ে, আর লকডাউনে নবদ্বীপ পৌরসভার দেওয়া খাবার খেয়ে জীবন কাটছিলো। মাঝে মাঝেই শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় ছেলেটি ঘুরে বেড়াতো ও পথচারীদের কাছে সাহায্য চাইতো, এমত অবস্থায় তাকে উদ্ধার করে সবুজ সঙ্ঘ নিজেদের ক্লাব ভবনে সোমকে এনে রাখে, সেখান থেকেই বুধবার চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় নাগরিক অধিকার কমিটির সহায়তায়।







