পলাশীপাড়ায় প্রচুর পরিমান হিরোইন সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নদিয়ার পলাশীপাড়া থানার বড়নলদহ গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমান হিরোইন সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুষ্কৃতী উত্তরপাড়ার বাসিন্দা, নাম আসাদুল শেখ, বয়স ২৫। সম্প্রতি এই এলাকার বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করে যে বেআইনি হিরোইন মাদক এই এলাকায় দুষ্কৃতীরা বেচা কেনা করত, হিরোইন ব্যবসা বন্ধ করার দাবি জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শ্যামল কুমার মন্ডলের নেতৃত্বে তেহট্ট থানার আইসি তাপস পাল পুলিশ বাহিনী নিয়ে আসাদুলের বাড়িতে অভিযান চালিয়ে ৫২০ গ্রাম হিরোইন, একটি মোবাইল ফোন নগদ ১৫২০টাকা সহ একটি বৈদ্যুতিন ওজন মাপার যন্ত্র উদ্ধার করে, গ্রেফতার করে আসাদুলকে।





