এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে প্রতিবেশী বাবা ও ছেলেকে গ্রেফতার করলো নবদ্বীপ থানার পুলিশ
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নদিয়ার নবদ্বীপে সোমবার এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে প্রতিবেশী বাবা ও ছেলেকে গ্রেফতার করলো নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের তিওরখালী গ্রামের মন্ডলপাড়ায়। রবিবার সকালে ওই নাবালিকার বাবা অপহরণ করার অভিযোগ দায়ের করে থানায়, তিনি অভিযোগ করেন যে, তার পাড়ার প্রতিবেশী এক ছেলে রহিম শেখ লোভ দেখিয়ে তার মেয়েকে অপহরণ করেছে। মেয়ের বাবা অভিযোগ করেন রহিম শেখের বাবা আলতাব শেখ, মা সেলিমা শেখ, কাকা আনোয়ার শেখ রহিমকে অপহরণ করতে সাহায্য করেছে। ঘটনার তদন্তে নেমে সূত্র মারফত খবর পেয়ে রবিবার সন্ধ্যায় কৃষ্ণনগর থেকে রহিম শেখকে গ্রেফতার করে পুলিশ এবং উদ্ধার করে নাবালিকাকে, নাবালিকার বাবার হাতে নাবালিকাকে তুলে দেওয়া হয়। এরপর অভিযুক্তের বাবা আলতাফ শেখকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের নবদ্বীপ আদালতে হাজির করা হলে বিচারক বাবা ও ছেলেকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।







