মহুয়া মৈত্রর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে নদিয়া জেলার সাংবাদিকরা প্রতিবাদ মিছিল করে ডেপুটেশন জমা দিল
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : সম্প্রতি কয়েকদিন আগেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূল জেলা সভাপতি মহুয়া মৈত্র কল্যাণীর গয়েশপুরে একটি দলীয় কর্মী সভায় সাংবাদিকদের ২ পয়সার সাংবাদিক বলে কুরুচিকর মন্তব্য করেন। তারই প্রতিবাদে নদিয়া জেলার সমস্ত সাংবাদিক সরব হয়ে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে। বুধবার জেলার সমস্ত সাংবাদিকরা মিলে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে কালেকটারি মোড় পর্যন্ত এক প্রতিবাদ পদযাত্রা অংশগ্রহণ করে। এদিনের পদযাত্রায় সামিল হয়েছিলেন নদিয়া জেলার সমস্ত সাংবাদিক সহ চিত্রসাংবাদিক ও সংবাদমাধ্যমের সাথে যুক্ত কর্মীরা। এছাড়া এদিন জেলা সাংবাদিকদের পক্ষ থেকে একটি লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয় নদীয়া জেলা শাসক পার্থ ঘোষের কাছে।







