জেপি নাড্ডার গাড়িতে হামলা চালানোর প্রতিবাদে নবদ্বীপে পথ অবরোধ বিক্ষোভ করল বিজেপি সমর্থকেরা
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের কাছে বিজেপি নেতা জেপি নাড্ডার গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ মালঞ্চপাড়া রোড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে নবদ্বীপ উত্তর মন্ডল বিজেপির কর্মী-সমর্থকেরা। এর পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জে নবদ্বীপঘাট বাসস্ট্যান্ডে জেড পি ২৫ এর বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করে।






