নবদ্বীপ ব্লকের বিজেপির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যকলাপ চালনা করার উদ্দেশ্যে দলীয় মুখ্য কার্যালয়ের উদ্বোধন হল স্বরূপগঞ্জের কলতলায়
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া : সোমবার নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে কলাতলায় গোটা ব্লকের রাজনৈতিক কাজ ও সাংগঠনিক কাজ চালনা করার উদ্দেশ্যে একটি বিজেপির দলীয় মুখ্য কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি নদিয়া জেলা উত্তরের বিজেপি সভাপতি আশুতোষ পাল, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব রাজীব ভৌমিক, জেলা উত্তর মন্ডলের যুব মোর্চার সভাপতি সৈকত সরকার, জেলার সাধারণ সম্পাদক নবীন চক্রবর্তী, বিজেপি নেত্রী অপর্ণা নন্দী, সিদ্ধার্থ নস্কর, বিজেপির (জেড,পি ২৫) সভাপতি রতন ভৌমিক প্রমুখ। এদিনের দলীয় কার্যালয় উদ্বোধনের বিষয়ে সহ সভাপতি গৌতম পাল বলেন,”২০২১ সালে নির্বাচনের কথা মাথায় রেখেই এখন থেকেই গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করছি। সে কারণেই ভারতীয় জনতা পার্টির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে ৯ টি বিধানসভার সর্বত্রই পার্টি অফিস উদ্বোধন মধ্যে দিয়ে এই প্রস্তুতি গ্রহণ করছে ভারতীয় জনতা পার্টি। দিন পনের আগে নবদ্বীপ বিধানসভায় একটি কার্যালয়ের উদ্বোধন করেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং জেলা উত্তরের সভাপতি আশুতোষ পাল। আমরা আজ এই রাজনৈতিক মন্দির তৈরি করলাম। এই মন্দির থেকেই বিজেপির সংগঠনকে যেমন মজবুত করব । তেমনি তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব”।







