সর্বসাধারণের জন্যে খুলে যাচ্ছে আন্তর্জাতিক ইসকন মায়াপুর মন্দিরের অতিথি নিবাস ও প্রসাদ ব্যবস্থা
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে সর্বসাধারণের জন্যে খুলে যাচ্ছে আন্তর্জাতিক ইসকন মায়াপুর মন্দিরের অতিথি নিবাস। বেশ কিছু দিন আগে মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্যে, সে সময় মন্দিরে ঠাকুর দর্শন করার উপায় থাকলেও, প্রসাদের ব্যবস্থা চালু হয়নি। তাই আগামীকাল থেকে সর্বসাধারণের সুবিধার্থে খুলে যাচ্ছে গদা ভবনের ভোজনালয় যেখানে ৭০টাকার কুপন কেটে সবাই প্রসাদ খেতে পারবেন। ইসকন মন্দিরের ভিতরে অবস্থিত গদা ভবন অতিথিনিবাসে থাকতে ইচ্ছুক যারা, তারা অনলাইন মাধ্যমে বুকিং করতে পারবেন ও সরাসরি ইসকনে এসেও বুকিং করতে পারবেন। এবিষয়ে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক বলেন, “আগামীকাল থেকে খুলে যাচ্ছে গদা ভবনের অতিথি নিবাস ও ভোজনালয়, তবে সরকারি বিধিনিষেধ মেনে মাস্ক পড়ে, সানিটাইজ করে ইসকন প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হবে”।







