কোচবিহার জেলার সিতাই বিধানসভায় নির্বাচনি জনসভা করল তৃণমূল কংগ্রেস
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : কোচবিহার জেলার সিতাই বিধানসভায় নির্বাচনি জনসভা করল তৃণমূল কংগ্রেস। বুধবার জেলার 6 নং বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সর্মথনে এই নির্বাচনি জনসভা সংগঠিত হয়। এদিন দিনহাটা 1 নং ব্লকের মাতালহাট হাসপাতালের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া, প্রধান বক্তা তৃণমূল কংগ্রেস সাংসদ মানস ভুঁইয়া, নূর আলম মিঞ্চা, জেলা পরিষদের সদস্য প্রতিমা রায়, কৃষ্ণকান্ত বর্মন সহ অনেক কর্মী সর্মাথকবৃন্দ। এদিন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া সভামঞ্চে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন। তিনি বলেন ” একজন দেশের প্রধানমন্ত্রী কিভাবে এক বিরোধী দলের মুখ্যমন্ত্রীকে অশ্লীল ভাবে ওদিদি ওদিদি বলেন। এতে তিনি দেশের জনগণকে আর কী শেখাবেন। নিজেই কিছু জানান না”। তিনি NRC এবং CAA নিয়েও সুর চড়ান। নিজের ঘর থাকা সত্ত্বেও মানুষকে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। যদি বিজেপি ক্ষমতায় আসলে তা লাগু হবে এমনটাই জানান।






