নির্ধারিত মুজরি দিচ্ছে না মালিকরা, তাঁতশ্রমিকরা দাবি করতেই পাওয়ারলুম বন্ধ করে দিলো মালিকরা
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া চরব্রহ্মনগরে, ফকিরতলা,মুকুন্দপুরে ছোট থেকে বড় অনেক পাওয়ার লুম আছে। এখানে প্রায় ১০০০জন তাঁতশ্রমিক তাঁতের শাড়ি তৈরী করেন। এই পাওয়ারলুমগুলিতে ন্যায্য মজুরির দাবিতে একটি পাওয়ারলুমে তাঁতশ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছিলো। পূর্বে ১৮০টাকা মজুরি ছিল কিন্তু এখন মজুরি নামতে নামতে একশো টাকায় এসে ঠেকেছে। ইতিপূর্বে একশো ত্রিশ টাকা মজুরি দেওয়া হচ্ছিল সেটিও বন্ধ রাখা হয়েছে। এরমধ্যে গতকাল শুক্রবার থেকে সব মালিকরা পাওয়ারলুম বন্ধ করে দেয়। মালিকদের এই দুর্ব্যবহারে তাঁতশ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তাঁতশ্রমিকরা এখন সিটু ইউনিয়নের দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য যতদিন না ন্যায্য মজুরি পাবেন ততদিন তাঁরা এ আন্দোলন চালিয়ে যাবেন।






