পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোক্তার হাতে তুলে দেওয়া হল৷
জয়দীপ মিত্র, হাকিকত নিউজ, দক্ষিণ দিনাজপুর : পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোক্তার হাতে তুলে দেওয়া হল৷ বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে একটি অনুষ্ঠানের মধ্য উপভোক্তাদের হাতে সুবিধা তুলে দেওয়া হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য সরকারকের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র৷ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার রাহুল দে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, সদর মহকুমা শাসক সুমন দাসগুপ্ত সহ অন্যান্য প্রশাসনি আধিকারিক ও জন প্রতিনিধিরা৷ এদিন মূলত নিঃস্বার্থ দলিল প্রদান, আর্থিক পুনর্বাসনের অনুদান প্রদান, শিক্ষাশ্রী, জয় জোহার, জাতিগত শংসাপত্র প্রদান, মহিলা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী সহ অন্যান্য প্রকল্পের সুবিধা বিতরণ করা হয়।





