সকাল থেকেই বন্ধ সফল করতে নবদ্বীপের ফেরিঘাট গুলিকে অচল করে দিল বামেরা, বেলা বাড়তেই আবার স্বাভাবিক জনজীবন
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : আজ সকাল থেকেই নবদ্বীপ ব্লকের বিভিন্ন প্রান্তে বন্ধ সফল করতে রাস্তায় নামে বামপন্থী সমর্থকেরা। বৃহস্পতিবার সকাল থেকেই নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে নবদ্বীপ যাওয়ার ফেরিঘাট অবরুদ্ধ করে দেয় বামেরা। যাত্রীপারাপার বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এই ঘাটে। অন্যদিকে মায়াপুর ঘাট ও বন্ধ করে দেয় বাম সমর্থকেরা। এর পাশাপাশি নবদ্বীপঘাট কৃষ্ণনগর বাস রুটের তিওরখালী এলাকায় বিশাল মিছিল করে পথ অবরোধ করে বাম সমর্থকেরা। এই অবস্থান গুলি চলে বেলা ১১টা অবধি। এরপর বাম সমর্থকেরা চলে গেলে, ঘাট চলাচল আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। দুপুর ১২টা থেকে আবার স্বাভাবিক ভাবে বেড়েছে যাত্রীর ভিড়। বাস না চললেও কয়েকটা অটো ও টোটো চলছে। অন্যদিকে নবদ্বীপ ব্লকের সব বাজারে দোকানপাট আধা খোলা রেখে বেচাকেনা চলছে, বসেছে সবজি বাজারও। অনেক মানুষ বেলা বাড়তেই ছুটির মেজাজে ঘুরতেও যাচ্ছেন আজ এমনটাই চিত্র দেখা গেল। যদিও সিপিএম এর পক্ষ থেকে দাবি করে হচ্ছে যে বন্ধ ব্যাপক ভাবে সফল হয়েছে।






