বানপুর সীমান্তে জওয়ানদের ভাইফোঁটা এক অন্য মাত্রা এনে দিল
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : ভাইফোঁটা দিনটার জন্য ভাইবোনেরা অপেক্ষায় থাকে। কিন্তু যারা দিনের পর দিন ভারত মাতাকে রক্ষার্থে ডিউটি করে চলেছে বর্ডার সীমান্তে তাদের এইদিনটা চেলেও অনেকে তাদের বোনের সাথে পালন করতে পারে না। তাই কৃষ্ণগঞ্জ এর বিধায়ক শ্রী আশীষ কুমার বিশ্বাস ও এমপি জগন্নাথ সরকার ও অনেক বোনেরা বানপুর বিএসএফ ক্যাম্পে আসেন এবং সকল বিএসএফ জওয়ান কে ভাই ফোটা দিয়ে থাকেন। কারণ সকল বিএসএফ জওয়ান নিজের বোনেদের বাড়িতে রেখে দিনের-পর-দিন ভারতমাতাকে রক্ষা করে যাচ্ছে তাই বোনেদের এই কষ্টটুকু যাতে তারা না পায় তাই এই ক্ষুদ্র প্রয়াস এর মাধ্যমে তাদের বেদনা টুকু ভাগ করে নেওয়ার জন্য আজকের এই কর্মসূচি জানালেন সকল বোনেরা।






