সরকারের ঘোষিত মিনিমাম ওয়েজেস থেকে বঞ্চিত শিয়ালদহ শাখার লালগোলা স্টেশনের রেল সাফাই করা কন্ট্রাক্টচুয়াল সুইপিং কর্মীরা
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, মুর্শিদাবাদ : সরকারের ঘোষিত মিনিমাম ওয়েজেস থেকে বঞ্চিত শিয়ালদহ শাখার লালগোলা স্টেশনের রেল সাফাই করা কন্ট্রাক্টচুয়াল সুইপিং কর্মীরা,হস্তক্ষেপ করলো এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন,আজ লালগোলা স্টেশনের রেল সাফাই কর্মীদের ডাকে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার লালগোলায় । সভায় কর্মীরা বলে তারা কেন্দ্রীয় সরকারের সংস্থা রেলের অধীনে দীর্ঘ বছর ধরে কন্ট্রাক্টরের অধীনে রেল সাফাইয়ের কাজ করে মাত্র সাত হাজার টাকার বিনিময়ে, কেন্দ্রীয় সরকার ঘোষিত মিনিমাম ওয়েজেস, ইএসআই,পিএফ, বোনাস, ন্যাশনাল হলিভের ছুটির টাকা সহ বিভিন্ন ঘোষিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে কর্মীরা, লালগোলা রেলের উচ্চপদস্থ কর্মকর্তা দের বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে সভায় জানান বঞ্চিত কর্মীরা, কর্মীদের সব কথা শোনার পর ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক ও এআইটিইউসি রাজ্য সম্পাদক সুব্রত দাস বলেন কন্ট্রাক্টররা এই রকম লেবার আইন অমান্য করার সাহস তখনই দেখাতে পারে যখন প্রিন্সিপাল এম্প্লোয়ার রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা সব জেনেও কন্ট্রাক্টর দের পশ্রোয় দেয়, আমাদের ইউনিয়ন এইরকম শ্রমিক শোষনের বিরুদ্ধে বিভিন্ন সংস্থার সঙ্গে অনেক লড়াই করে শ্রমিকদের সরকার ঘোষিত ন্যায্য অধিকার আদায় করেছে,সেটা আইনের দরজায় গিয়ে হোক বা সাংগঠনিক আন্দোলনের মাধ্যমেই হোক, আমাদের ইউনিয়ন এই ব্যাপারে এক ইঞ্চিও জমি ছারবেনা, এই দাবি গুলো আদায়ের জন্য যা যা আইনি পদক্ষেপ ও সাংগঠনিক লড়াই করার দরকার ইউনিয়ন করবে
সংবিধিবদ্ধ ঘোষণা : ব্যক্তি / সংগঠন কর্তৃক প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ ভাবে তাঁর / তাঁহাদের এবং এর সত্যতা আমরা যাচাই করিনি । নিউজ পোর্টাল (হকিকাত নিউজ www.haqiquatnews.com) উল্লিখিত ব্যক্তির/ সংগঠনের দেওয়া কোনও বক্তব্যের জন্য দায়বদ্ধ নয়।






