কনস্টেবল নিয়োগের পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে একজন ব্যাক্তি ধৃত
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : নদীয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত, আসাননগর এম এম টি কলেজে গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল এর পরীক্ষায় চৌগাছা নিবাসী বিশ্বেশ্বর মন্ডল পিতা প্রণব মন্ডল এর জায়গায় বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ আদর্শনগর এর পীযূষ কুমার পরীক্ষা দিতে আসে। পরীক্ষার হলে ঢোকার সময় ভীমপুর থানার চেকিং এর মুখে তার জালিয়াতি ধরা পড়ে। এবং তাকে ভীমপুর থানা গ্রেপ্তার করে। আজকে তাকে নগর দায়রা জজ আদালতে তোলা হবে।






