নবদ্বীপের ফরেস্টডাঙ্গায় বুথ সভাপতির ওপরে হামলার অভিযোগে প্রতিবাদ সভা করল বিজেপি
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের ফরেস্টডাঙ্গা ২১৬ নম্বর বুথ সভাপতি সমীর রায়কে হুমকি দেওয়ার অভিযোগ করে বিজেপি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, এরই প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ফরেস্টডাঙ্গা বালিরচড়পাড়ায় এক প্রতিবাদ সভা করল ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শিল্পী সংসদের সভাপতি বিজেপি নেতা সিদ্ধার্থ নস্কর, বিজেপির উত্তর মন্ডলের সহ সভাপতি গৌতম পাল, বিজেপির জেড পি ২৫ এর সভাপতি রতন ভৌমিক। এদিন এই প্রতিবাদ সভায় সর্বভারতীয় শিল্পী সংসদের সভাপতি বিজেপি নেতা সিদ্ধার্থ নস্কর বলেন “ক্ষমতা থাকলে সামনে আয়, এসে চ্যালেঞ্জ করে যা,তবেই বুঝব বাপের বেটা। কি একটা চিঠি না আছে ঠিকানা না আছে কোন আড্ড্রেস। ভারতীয় জনতা পার্টি যুবক-যুবতীদের চমকে ধমকে কিছু হবে না”। এদিনের প্রতিবাদ সভার বিষয়ে গৌতম পাল বলেন, “গত ১৭ই তারিখ এই এলাকার তৃণমূল নেতৃত্ব দলবল নিয়ে স্থানীয় বুথ সভাপতি সমীর রায়ের ওপর হামলা করে, এরই প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা “।






