লোকাল ট্রেনে নির্বাচনী প্রচার সারলেন লকেট চ্যাটার্জী
ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, হুগলী : সাইকেল, স্কুটির, পর এবার লোকাল ট্রেনে চড়ে প্রচার সারলেন BJP প্রার্থী লকেট চ্যাটার্জী। চতুর্থ দফার ভোটের আগে বুধবার সকালে ব্যান্ডেল স্টেশনে টিকিট কেটে ট্রেনে চড়ে প্রচার সারলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী। লকেট চ্যাটার্জী এ হেন অভিনব প্রচার রীতিমতো সারা ফেলেছে সাধারণ যাত্রীদের মধ্যে। ট্রেনে যাত্রীদের সঙ্গে কথা বলেন লকেট। তাঁদের বিভিন্ন অভিযোগও শোনেন তিনি। ব্যান্ডেল থেকে ট্রেনে করে মহিলা মোর্চা কর্মীদের সঙ্গে চুঁচুড়া পর্যন্ত যান লকেট চ্যাটার্জী। ব্যান্ডেল স্টেশনে হকারদের সমস্যার কথাও শোনেন লকেট চ্যাটার্জী।






