রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার সোনা,ব্রোঞ্জ ও সিলভার প্রাপ্তি

Spread the love

বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ ,দক্ষিণ দিনাজপুরঃ  জেলার স্বর্ণ মুকুটে এক নতুন পালক সংযোজন হলো। রাজ্যস্তরে কিক বক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রসঙ্গত, চলতি মাসের ১৩ ও ১৪ তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়ির উডরেজ ইন্টারন্যাশনাল স্কুলে এই রাজ্য স্তরের দু’দিনব্যাপী কিকবক্সিং প্রতিযোগিতা হয়। আর সেখানেই সোনা, ব্রোঞ্জ  ও সিলভার প্রাপ্তি হয় তাঁদের। পাশাপাশি জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত মোট ১২ জন কিকবক্সিং এর প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। যাদের মধ্যে বিভিন্ন বয়সের বিভিন্ন ওজনের অনুপাতে এই কিকবক্সিং প্রতিযোগিতা হয়। জানা গেছে, মোট ওই ১২ জন প্রতিযোগীর নাম যথাক্রমে জয় কাটোয়া, হিমেশ রায়, আকাশ সরকার, নিতাই সরেন, দেবস্মিতা পাল, জুই বালা রায়, সেন সরকার, দেব দাস, কনক রায়, শুভঙ্কর রায়, কেয়া রাজবংশী, সায়ক ব্যানার্জি, যাদের মধ্যে অনেকেই নাবালক-নাবালিকা এবং প্রাপ্তবয়স্ক রয়েছে। এরা প্রত্যেকেই গঙ্গারামপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে শুভঙ্কর রায় (সোনা),কেয়া রাজবংশী(সোনা),হিমেশ রায়(সিলভার), সেন সরকার(সিলভার), আকাশ সরকার( ব্রোঞ্জ), দেব দাস(সিলভার), সায়ক ব্যানার্জী(সিলভার) এই প্রতিযোগীরা মেডেল পাই যার জেরে বলাই বাহুল্য দক্ষিণ দিনাজপুর জেলার স্বর্ণ মুকুটে এক নতুন পালক সংযোজন হলো।পাশাপাশি, তাদের এই প্রাপ্তিতে খুশি তাদের প্রশিক্ষক নানক রায় সহ অভিভাবকরা আর তাতে করে জেলাজুড়ে খুশির আবহ সৃষ্টি হয়েছে। যাদের প্রশিক্ষণ দিয়ে এই রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতার জন্য তৈরি করেছে  প্রশিক্ষক নানক রায়। তিনি জানান, “আগামী ১৩ ও ১৪ তারিখে শিলিগুড়িতে কিকবক্সিং প্রতিযোগিতা হয়। উক্ত ওই ১২ জন কিকবক্সিং প্রতিযোগী যারা পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিল তাঁদের মধ্যে মত ৭ জন মেডেল প্রাপ্তি করে। সারা রাজ্য জুড়ে প্রায় ৪০০ জন প্রতিযোগী সেখানে উপস্থিত ছিল। তাদের মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। যা সত্যিই গর্বের বিষয়। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে এই ৭ জন কিকবক্সিং প্রতিযোগীর সফলতা দক্ষিণ দিনাজপুর জেলার স্বর্ণ মুকুট এক নতুন পালক ইতি মধ্যে সংযোজন হলো তা বলাই বাহুল্য। পাশাপাশি, জেলা স্তর থেকে নানান বয়সের ও ওজনের অনুপাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ১২ জনের মধ্যে ৭ জন প্রতিযোগীর সফলতা জেলার শীর্ষে নিয়ে গেছে বলে মনে করি। আগামী দিনেও এরকম আরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব।” মূলত, দক্ষিণ দিনাজপুর কিকবক্সিং অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি প্রশিক্ষক নানক রায় যিনি নিজেই একজন “মার্শাল আর্ট ট্রেইনার” তিনি নিজেই ক্যারাটে ও কিকবক্সিং এ পারদর্শী। ছোটবেলা থেকেই মার্শাল আর্টের  প্রতি আগ্রহ তাকে একজন ভালো প্রশিক্ষক হিসেবে তৈরি করেছে। প্রশিক্ষক নানক রায়ের বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত নয়াবাজার এলাকায়। প্রশিক্ষক নানক রায়ের হাত ধরে এই ১২ জন প্রতিযোগীর মধ্যে ৭ জনের সফলতা এনে দিয়েছে। প্রশিক্ষক নানক রায় ও ৭ জন প্রতিযোগীর অভিভাবকদের মতামত, প্রতিযোগীদের  শৃঙ্খলা ও ধৈর্য পরায়ন এই পরিশ্রমের ফল সফলতা এনে দিয়েছে। পাশাপাশি, মঙ্গলবার বিকেলে তারা শিলিগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেশনে পৌঁছান। তাদের সংবর্ধনা জানান প্রতিযোগীদের অভিভাবক থেকে শুরু করে এলাকার একাংশরা। তাদের এই সফলতার ফলে জেলাজুড়ে খুশির পরিবেশের সৃষ্টি হয়েছে।

রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার সোনা,ব্রোঞ্জ ও সিলভার প্রাপ্তি
রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার সোনা,ব্রোঞ্জ ও সিলভার প্রাপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos