দিনাজপুরের বংশীহারী ব্লকের সিংগাদহ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।
জয়দীপ মিত্র, হাকিকত নিউজ, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের সিংগাদহ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জানা গেছে দ্রুত গতিতে বাইক চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁকে গাছের সাথে ধাক্কা মারে ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে যুবকের। মৃত যুবকের নাম আকাশ ওরাও (২৩)। সূত্র মারফৎ জানা যায় দুর্ঘটনার পর জনবসতি হীন ফাঁকা জায়গা হওয়ায় রাস্তার পাশেই পড়েছিল ওই যুবক। পরে এলাকাবাসীরা নজরে আসতে তাকে তড়িঘড়ি রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক পড়ার পর চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কিভাবে দুর্ঘটনা ঘটলো ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল কিনা সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।





