মোবাইল ফোনের রিচার্জ এবং ডেটা প্যাক এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোচবিহার শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও

Spread the love

রবিন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার :  মোবাইল ফোনের রিচার্জ এবং ডেটা প্যাক এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোচবিহার শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও। সংগঠনের কোচবিহার জেলা কমিটির সম্পাদক সুমন পণ্ডিত বলেন এমনিতেই ভয়াবহ মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ সংকটগ্রস্ত তার উপর মোবাইলের রিচার্জ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনগণকে আরো দুঃসহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিল। শুধুমাত্র বহুজাতিক কোম্পানিগুলোর অত্যাধিক মুনাফা করার ব্যবস্থা করে দিতেই এই মূল্যবৃদ্ধি ঘটানো হচ্ছে। অবিলম্বে বিএসএনএলকে পুনরুজ্জীবিত করার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে মোবাইল পরিষেবা পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতিতে মোবাইল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরী পরিষেবা। যা না হলে কোন মানুষেরই এক মুহূর্ত চলে না কিন্তু কেন্দ্রীয় সরকার শুধু আম্বানি আদানিদের স্বার্থ পূরণ করতেই দফায় দফায় এভাবে মূল্যবৃদ্ধি ঘটিয়ে চলেছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে মোবাইলের ডেটা এবং রিচার্জ এর  বর্ধিত মূল্য না কমালে আগামী দিনে দেশের সাধারণ মানুষকে সংগঠিত করে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন সংগঠনের নেতারা।

সংবিধিবদ্ধ ঘোষণা :  ব্যক্তি / সংগঠন  কর্তৃক প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ ভাবে তাঁর / তাঁহাদের এবং এর সত্যতা আমরা যাচাই করিনি। নিউজ পোর্টাল (হকিকাত নিউজ www.haqiquatnews.com) উল্লিখিত ব্যক্তির/ সংগঠনের  দেওয়া কোনও বক্তব্যের  জন্য দায়বদ্ধ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos