রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে বন্দুকের লাইসেন্স পুনর্নবীকরণ করতে গিয়ে গুলি ছিটকে আহত হলেন এক বৃদ্ধ

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : নদিয়ার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে বন্দুকের লাইসেন্স পুনর্নবীকরণ করতে গিয়ে গুলি ছিটকে আহত হলেন এক বৃদ্ধ। আহত বৃদ্ধর নাম হরিনারায়ন হালদার, ঘটনায় আহত হওয়ার পর তাকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি এখন চিকিৎসাধীন। সূত্র মারফত জানা যাচ্ছে যে আজ সোমবার সকাল থেকে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে বন্দুকের পুননবীকরণ এর কাজ চলছে। সেই কারণে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বাসিন্দা অনিল হালদার পেশায় বেসরকারি নিরাপত্তারক্ষী, আজ সকালে অনিল তার পিস্তল পুনর্নবীকরণ করতে  রানাঘাট মহাকুমার শাসকের দপ্তরে যান। হঠাৎই অনিলের পিস্তল পরিষ্কার করতে গিয়ে পিস্তল থেকে গুলি ছিটকে পাশে থাকা ধানতলা থানার আড়ং ঘাটার বাসিন্দা প্রাক্তন শিক্ষক এক বৃদ্ধর গায়ে গুলি লাগে। আহত বৃদ্ধ ধানতলা এলাকার বাসিন্দা, নাম হরিনারায়ন হালদার, সোমবার সকালে তিনি তার দোনলা বন্দুক রিনিউ করতে রানাঘাটে আসেন।তার অভিযোগ, “বন্দুক রিনিউ চলাকালীন ফুলিয়ায় বাসিন্দা অনিল হালদার নামের এক ব্যক্তির পিস্তল থেকে হঠাৎই গুলি চলে। ঘটনায় গুলি ছিটকে হরিনারায়ন বাবুর কোমড়ে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে তৎক্ষণাৎ উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম অবস্থায় ওই বৃদ্ধ রানাঘাট মহকুমা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় প্রাক্তন শিক্ষক চিকিৎসাধীন। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos