নদিয়ার নবদ্বীপে গঙ্গার ঘাটে ঘাটে ছট পুজো
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড প্রভৃতি রাজ্যে ছট উৎসব পালিত হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থীতে শুরু হয়েছে ছট উৎসব। চারদিনের এই উৎসবের আজ মূল দিন। আজকের দিনেই অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করলেন উপবাসে থাকা মহিলারা। পরের দিন সূর্য ওঠার সময় অর্ঘ্য নিবেদন করা হবে। এই ছট পুজোয় মেতেছে আজ গোটা দেশ। সেই ছট পুজোরই ভিড় দেখা গেলো বুধবার বিকেলে নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ব্রিজের নিচে গঙ্গার ঘাটে। এদিন দুপুর থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছিলো পুজো। সূর্য ডুবে যাওয়ার আগেই শেষ হয় এই পুজো। করোনার সতর্কতায় বিশেষ প্রশাসনিক ব্যবস্থা ছিলো সেখানে।






