১১ই জুন এআইটিইউসির রাজ্য দপ্তরে সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের ডাকে ICICI BANK য়ের কন্ট্রাক্টচুয়াল কর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হলো
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : এই সভায় উপস্থিত সিকিউরিটি কর্মীদের ICICI BANK ,ESI বন্ধো করে দিয়েছে, কিন্তু কন্ট্রাক্টর দের দ্বারা কর্মী সহ তাদের পরিবারের কোনো রকম মেডিক্লেম বা চিকিৎসা জনিত কোনো সুবিধা প্রদান করেনি। আবার ব্রাঞের মধ্যে থাকা পিওনদের হাউস কিপিং পদে কাজ করার জন্য চাপ সৃষ্টি করে চলছে, এবং হাউস কিপিং স্টাফ দের signature attendance Register খাতায় সই না করিয়েই ছুটির দিন গুলোতে ATM য়ে কাজ করাতে বাধ্য করছে বলে সভায় কর্মীরা এই তথ্যগুলো তুলে ধরে। তার পর আরো সমস্যার সৃষ্টি করছে কন্ট্রাক্টর রা। সভায় ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস বলেন এই সমস্ত সমস্যা সহ আরো অনেক সমস্যা নিয়ে কয়েক বার কোলকাতার ICICI BANK য়ের হেড অফিস এবং কন্ট্রাক্টর দের অফিসে কয়েক বার ডেপুটেশন এবং সাংগঠনিক আন্দোলন করা হয়েছে,যখন যখন আন্দোলন সংগঠিত করা হয় তার পর থেকে বেশ কয়েক মাস ঠিক থাকে আবার ধীরে ধীরে পুরানো অবস্থায় ফিরে আসতে চায়। তাই আগামী ২০ জুন এর পর লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে এবং উত্তর বঙ্গেও একই ভাবে আন্দোলন চলবে যতক্ষন না সমস্যাগুলোর স্থায়ী সমাধান হচ্ছে। এর পর আগামী ১২,১৩ নভেম্বর এআইটিইউসির অধীনে দেশের সমস্ত সিকিউরিটি এন্ড এলাইড সার্ভিসেস কন্ট্রাক্টচুয়াল কর্মীদের অল ইন্ডিয়া ফেডারেশন তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে এআইটিইউসির কেন্দ্রীয় কমিটি,যার প্রথম সন্মেলন অনুষ্ঠিত হবে কোলকাতায়। এর পর আইসিআইসিআই ব্যাঙ্কের কন্ট্রাক্টওয়াল কর্মীদের সমস্যা নিয়ে দেশব্যাপী আন্দোলন করা হবে ।





