স্কুল কলেজ খোলার দাবিতে ছাত্র সংগঠন AIDSO লাগাতার আন্দোলনে
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : স্কুল কলেজ খোলার দাবিতে ছাত্র সংগঠন AIDSO লাগাতার আন্দোলনের চাপে পড়ে রাজ্য সরকার অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ও কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার কথা ঘোষণা করেছে যা আন্দোলনের আংশিক জয় । AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড আসিফ আলম বললেন আমরা মনে করি এই আন্দোলনের জয় এই রাজ্যের সর্বস্তরের ছাত্র,অভিভাবক, শিক্ষক শিক্ষাব্রতী মানুষের। পাশাপাশি আমরা দাবি করছি ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প নয় অবিলম্বে প্রথম শ্রেণী থেকে স্কুলরুম চালু করে পঠনপাঠন শুরু করতে হবে। এছাড়া জাতীয় শিক্ষানীতি ২০২০ (2020) বাতিলের দাবীতে আজ কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে এবং হরিশপাল চৌপথিতে প্রতীকী অবরোধের মধ্য দিয়ে ‘পাড়ায় শিক্ষালয়’ এর কালা সার্কুলার পোড়ানো হয়। মিছিলে উপস্থিত AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড আসিফ আলম ‘পাড়ায় শিক্ষালয়’ এর প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন।






