বেথুয়াডহরী যুগ্নিতলায় কেরোসিন তেলের গুদামে বীভৎস আগুনের তান্ডবে উড়ে গেলো ছাদ, মৃত এক, আতঙ্কে স্থানীয়রা
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরী যুগ্নিতলায় হঠাৎ একটি কেরোসিন তেলের গোডাউনে আগুন লাগে যার ফলে বিশালকায় আগুন ছাত ফেটে বেরিয়ে এসে বিস্ফোরণ হয়, দাউদাউ করে বিশাল আগুন জ্বলতে থাকে। ওই আগুন দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, আগুনের ভয়ে পালাতে গিয়ে হুরুহুড়ি লেগে যায়। ঘটনার খবর পেয়ে দমকল আসে, স্থানীয় ও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায় আগুনে ওই গোডাউনের কর্মচারী মারা গিয়েছে। মৃতের নাম রঞ্জিত বৈরাগ্য,বয়স ৩৫। মৃত ব্যক্তির আত্মীয় দাদার অভিযোগ, ” এই গোডাউনে কেরোসিন তেলের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ডিজেল তৈরি করা হতো তার ভাইয়ের মৃত্যুর জন্য গোডাউনের মালিক দায়ী”। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ এবং দমকল বাহিনী। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয়রা গোডাউনের মালিকের উপর ক্ষোভে ফেটে পড়ে।






