খাগড়াবাড়ী নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয় এর বিশেষ স্বাস্থ্য শিবির ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি

Spread the love

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউস, কোচবিহার : খাগড়াবাড়ী নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয়ের পক্ষ থেকে আজ ২১শে নভেম্বর,২০২১(রবিবার) স্থায়ী ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। কলকাতা থেকে আগত বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ প্রণব দত্ত আজ উপস্থিত থেকে রোগী দেখেন। আজকের ক্যাম্পে উপস্থিত ছিলেন বিশিষ্ট চ্ক্ষু বিশেষজ্ঞ ডাঃ কৃষ্ণেন্দু রায়, শিশু বিশেষজ্ঞ ডাঃ শান্তনু মাইতি, চর্ম বিশেষজ্ঞ ডাঃ দীপক সাহু, শল্য চিকিৎসক ডাঃ দিলীপ পাল, জেনারেল ফিজিশিয়ান ডাঃ সৌকত আলী, দন্ত বিশেষজ্ঞ ডাঃ অনির্বাণ রায়, হোমিপ্যাথি চিকিৎসক ডাঃ পীযুষ কার্জি, চক্ষু পরীক্ষক মানব গুছাইত। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রায় পাঁচশত তিরিশ জন (৫৩০) রোগী আজ চিকিৎসা পরিষেবা ও ঔষধ সংগ্রহ করেন। পাশাপাশি ঐদিন ১০০ জন দুঃস্থ মানুষের কাছে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ডাক্তারবাবুদের পরামর্শ দেওয়া ও ঔষধ বিতরণের পাশাপাশি রোগীর প্রয়োজনে ইসিজি, সাধারণ রক্ত পরীক্ষা ও বিনামূল্যে প্রদান করা হয়। খাগড়াবাড়ী নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসলয় এর পক্ষে কোষাধক্ষ্য নেপাল মিত্র বলেন, আমরা প্রতি সপ্তাহে রবিবার আমাদের স্থায়ী ক্যাম্পে  বিনামূল্যে রোগী পরিষেবা দিই। আজ বিশেষ বড় ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজকের এই ক্যাম্প এ ডাক্তার বাবু সহ সমাজের সর্বস্তরের বহু মানুষজনের সহযোগিতায়  আজকের মেডিকেল ক্যাম্প ও  প্রতি বছর ঐতিহ্য মত শীত বস্ত্র বিতরণও খুবই সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। আমরা সংস্থার পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামীতে এই ক্যাম্পকে পূর্ণাঙ্গ কমিউনিটি হেলথ সেন্টারে পরিনত করার জন্য যে উদ্যোগ/ কাজ শুরু হয়েছে, তা সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান করছি।

খাগড়াবাড়ী নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয় এর বিশেষ স্বাস্থ্য শিবির ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি
খাগড়াবাড়ী নেতাজী সুভাষ দাতব্য চিকিৎসালয় এর বিশেষ স্বাস্থ্য শিবির ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos