নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জে ও নবদ্বীপ শহরে দুটি মিছিল ও সভা করল বিজেপি
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : শনিবার সকালে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাস স্ট্যান্ড ও বিকেলে নবদ্বীপ শহরে বিজেপির পক্ষ থেকে দুটি মিছিল ও সভা করা হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার সহ সভাপতি তরুণ জ্যোতি তিওয়ারি, রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, নদিয়া জেলা উত্তরের সহ সভাপতি গৌতম পাল, নদিয়া জেলা উত্তরের যুব মোর্চা সভাপতি সৈকত সরকার, শিল্পী সাংসদ সিদ্বার্থ নস্কর এবং সন্ধ্যায় নবদ্বীপের সভায় উপস্থিত হন বিজেপির রাজ্য নেতা শমীক ভট্টাচার্য। মূলত এদিন সভা মঞ্চ থেকে রাজ্যের যুব মোর্চা সহ-সভাপতি তরুণ জ্যোতি তিয়ারী রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও কটাক্ষ করলেন রাজ্য সরকারকে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণ জ্যোতি তিয়ারী জানালেন, “দীর্ঘদিন ধরে রাজ্য সরকার রাজ্যের কৃষকদেরকে বঞ্চিত করে আসছেন। অন্যান্য রাজ্যের কৃষকরা কেন্দ্র সরকারের অনুদান হিসেবে ১২০০০ টাকা করে পেয়েছেন, সেই বারো হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছেন এই রাজ্যের কৃষকরা। এই রাজ্যের কৃষকদেরকে বঞ্চিত করেছে এই রাজ্যের রাজ্য সরকার। বিভিন্ন প্রকল্প চালু করেছে এবং তার থেকে কাটমানি সহ একাধিক দুর্নীতি করে টাকা উপার্জন করছে পিসি ভাইপো কম্পানি। বিগত ৯ বছর কোথায় ছিলেন এই সরকার আগামী নির্বাচনের জন্য আজ দুয়ারে দুয়ারে। কোন লাভ হবে না, মানুষ বুঝে গেছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে এই রাজ্যে”।





