রাসচক্র ঘুরিয়ে কোচবিহার রাস উৎসবের সূচনা

Spread the love

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে রাসচক্র ঘোরানোর মধ্যে দিয়ে রাস উৎসবের সূচনা হয়। তাই একদিন আগে বুধবার ছিল শেষমুহূর্তের ব্যস্ততা। রাস উৎসবকে কেন্দ্র করে মদনমোহন মন্দিরে যে বিশাল আয়োজন হয়, তাতে কোথাও যাতে কোনওরকম খামতি না থাকে, তারজন্য দিনভর চলে কাজ। বুধবার সন্ধ্যা আরতির পর মদনমোহনের অধিবাস পর্ব হয়। আজ দিনভর নানা রীতি পালনের পর রাত ৭টায় রাসচক্র ঘোরানোর মধ্যে দিয়ে রাস উৎসবের সূচনা হবে। অন্যদিকে, মন্দিরের কাছেই রাসমেলা মাঠে স্টল নির্মাণের কাজ শেষ করতে ডেকোরেটর কর্মীদের মধ্যে ছিল চূড়ান্ত ব্যস্ততা। মাঠে সার্কাসের তাঁবুও পড়েছে। মন্দিরের রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, প্রচীন নিয়ম রীতি মেনে রাস উৎসবের সূচনা হয়‌। আলতাফ মিঁয়া বৃহস্পতিবার এসে রাসচক্রে সুসজ্জিত কাগজ দিয়ে সাজিয়ে তুলেন। মন্দিরে রামায়ণ, মহাভারতের বিভিন্ন চরিত্রের মডেল বসানো হয়। জেলা শাসক পবন কাদিয়ান সমস্ত মন্দির দর্শন করে রাস উৎসবের দ্বারোদ্ঘাটন করবেন। এরপরই পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করে রাসচক্র ঘোরান, যজ্ঞের ফোঁটা নিতে পারেন, মদনমোহনকে দর্শন করতে পারেন। কোচবিহারের মদনমোহন মন্দিরের রাস উৎসবকে কেন্দ্র করে যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এবারও রাস উৎসব উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হওয়ার কথা। সেদিকে লক্ষ রেখে মন্দিরে কোভিড বিধির প্রতি বিশেষ নজর রাখছে প্রশাসন। ভিড় এড়াতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাসচক্র ঘুরিয়ে কোচবিহার রাস উৎসবের সূচনা
রাসচক্র ঘুরিয়ে কোচবিহার রাস উৎসবের সূচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos