কৃষি আইন বাতিলের দাবিতে ২৬শে নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক এ.আই.সি.সি.টি.ইউর, কৃষ্ণনগরে হল কর্মিসভা ও মিছিল
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: মঙ্গলবার কৃষ্ণনগরে এ.আই.সি.সি.টি.ইউর নদিয়া জেলা কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সংগঠনের জেলা সম্পাদক সহ সংগঠনের রাজ্যে সম্পাদক বাসুদেব বোস বক্তব্য রাখেন। কৃষিবিল বাতিলের দাবিতে ধর্মঘটের করছেন তারা, এ.আই.সি.সি.টি.ইউর দাবি তারা একটি বন্ধ ডেকেছে ২৬শে নভেম্বর তারই সমর্থনে এই কর্মিসভা আয়োজন করেছেন তারা। কর্মিসভার পর বন্ধের প্রচার করে একটি মিছিল করে এ.আই.সি.সি.টি.ইউ, কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হয় খৌনিস পার্কে, সেখানে একটি পথসভা করা হয়।





