তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে সভা করলো তৃণমূল যুব কংগ্রেস
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : আজ সোমবার বিকেল চারটে নাগাদ নবদ্বীপ রাধাবাজার মোড়ে ত্রিপুরায় তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে একটি ধিক্কার ও প্রতিবাদ সভার আয়োজন করে নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেস কমিটি। এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভায় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার চেয়ারপার্সোন বিমানকৃষ্ণ সাহা, নবদ্বীপের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, নবদ্বীপ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুজিত বাবু ও তৃণমূল যুব কর্মীরা। এদিন সভায় উপস্থিত বক্তাগন ত্রিপুরায় বিজেপি সরকারের তীব্র কটাক্ষ করে, তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা করে।






