তৃণমূলের চাকদহ ও রানাঘাট দক্ষিণ বিধানসভা ভিত্তিক সাংগঠনিক কর্মী সভা হলো
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : বৃহস্পতিবার চাকদহ ও রানাঘাট দক্ষিণ বিধানসভা ভিত্তিক সাংগঠনিক কর্মী সভা হলো তৃণমূলের নদিয়া জেলা সভাপতি তথা কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রর উপস্থিতিতে। এদিন উপস্থিত ছিলেন বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, ব্লক, টাউন সভাপতি ও সহ সভাপতি, নির্বাচিত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সদস্যগণ। এদিন তৃণমূলের কোঅর্ডিনেটর আবির রঞ্জন বিশ্বাস এবং জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।




