পণ্য আইন সহ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করল অল ইন্ডিয়া কৃষক সভা
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : পণ্য আইন সহ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকাল ১১টায় ভালুকা কানাইনগর বটতলায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করল অল ইন্ডিয়া কৃষক সভা। নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরুদ্ধ হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধের খবর পেয়ে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে আসেন। এরপর ১১.৪৫এ অবরোধ উঠে যায়, যান চলাচল স্বাভাবিক হয়। অল ইন্ডিয়া কৃষক সভার দাবি যে নতুন কৃষি আইন কৃষক বিরোধী আইন অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে, পণ্য আইন প্রত্যহার করতে হবে।





