নবদ্বীপে এক প্রতিবেশীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনলেন আর এক প্রতিবেশী
দিবাকর দাস, হাকীকত নিউজ , নদিয়া: এক প্রতিবেশীর বিরুদ্ধে খুনের চেষ্টা অভিযোগ আনলেন আর এক প্রতিবেশী। নবদ্বীপের মুকুন্দপুরের বাসিন্দা এবং তাঁত ব্যবসায়ী গোপাল ভাদুড়ির অভিযোগ তার প্রতিবেশী এবং তারই মত তাঁত ব্যবসায়ী জয়দেব ভাদুড়ি দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর নানাভাবে অত্যাচার চালাচ্ছে। গত জুলাই মাসে এই অশান্তির জেরে জয়দেব ভাদুড়ী অকারণে প্রচণ্ড মারধোর করেন গোপালবাবুর পুত্রবধূ পার্বতী ভাদুড়ীকে। তাকে বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। কিন্তু স্থানীয় মানুষের অনুরোধে বিষয়টি নিয়ে থানা-পুলিশ না করে তিনি সে বারের মতো ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার মুখে জয়দেব ভাদুড়ি ফের লোকজন নিয়ে পরিকল্পিতভাবে গোপালবাবুর বাড়িতে উপস্থিত হয়ে আক্রমণ করেন। অভিযোগ জয়দেব আরও সাতজনকে নিয়ে লাঠি, লোহার রড, বাঁশের নিয়ে তাঁরা গোপালবাবুর ওপর হামলা চালায়। বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তার পুত্র সঞ্জয় ভাদুড়িকে লোহার রড দিয়ে বেধড়ক মারধোর করা হলে সে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই অবস্থায় স্বামীকে বাঁচাতে স্ত্রী পার্বতী ভাদুড়ি ছুটে হলে জয়দেব এবং সঙ্গীরা তাঁর শ্লীলতাহানি করে। এরপর এলাকার লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। জখম সঞ্জয়কে চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর মাথায় চোদ্দটি সেলাই করতে হয়। প্রাথমিকভাবে সকলের সুস্থ হবার পর জয়দেব এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত জয়দেবকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর। এদিন সঞ্জয় বাবুর স্ত্রীর ছেড়া ব্লাউস সহ অন্যান্য জিনিস বাজেয়াপ্তের পাশাপাশি তাকে গোপন জবানবন্দি দিতে আদালতে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।





