নদিয়া জেলা শিশু শ্রমিক বিদ্যালয়গুলির শিক্ষক ও শিক্ষা কর্মীরা বিক্ষোভ অবস্থান করলেন জেলাশাসকের দফতরের সামনে
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া: নদিয়া জেলা শিশু শ্রমিক বিদ্যালয়গুলির পক্ষ থেকে বুধবার দুপুরে কৃষ্ণনগর নদিয়া জেলাশাসকের দফতরের সামনে এক অবস্থান বিক্ষোভে সামিল হলেন শিক্ষক ও শিক্ষা কর্মীরা। তাদের দাবি, শিশু শিক্ষার সাথে জড়িত শিক্ষা কর্মীদের দীর্ঘ ৪৮ মাসের বকেয়া মেটানোর পাশাপাশি শিশু শ্রমিক বিদ্যালয়গুলির এপ্রুভ্যাল ফিরিয়ে দিয়ে শিশুশ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার পূরণ সহঅবিলম্বে ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদানের দাবি সহ বিভিন্ন দাবিতে এদিন সোচ্চার হন শিশুশিক্ষার সাথে জড়িত শিক্ষক ও শিক্ষা কর্মীরা। এই দিনের বিক্ষোভে শিক্ষক শিক্ষা কর্মী ছাড়াও শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে পাঠরত শিশুদের অভিভাবকরাও যোগদান করেন। বিক্ষোভ শেষে তারা একটি লিখিত ডেপুটেশন জমা দেবেন জেলাশাসকের কাছে বলেও এই দিন বিক্ষোভ মঞ্চ থেকে জানান শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষা কর্মীরা।






