অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চ কৃষ্ণনগর কালেক্টরি অফিসের সামনে বিক্ষোভ করল
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের ডাকে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেশন ডিলাররা রেশন পরিষেবায় স্বচ্ছ গণবণ্টন ব্যবস্থার মধ্য দিয়ে রেশন ডিলারদের ৪৫৭ টাকা কমিশন অথবা মাসিক পঞ্চাশ হাজার টাকা ভাতা দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবিতে সোমবার দুপুরে কৃষ্ণনগর কালেক্টরি অফিসের খাদ্য দপ্তর কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে সামিল হলেন যৌথ মঞ্চের সদস্যরা। অবিলম্বে তাদের দাবি সরকার না মেনে নিলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন বলে এই দিন জানান যৌথ মঞ্চের সদস্যরা।





