টিকা কূটনীতিতে এগিয়ে ভারত, বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে চীন

Spread the love

আমিনুল হক, হাকিকত নিউজ,ঢাকা : করোনা প্রতিরোধী টিকা সহযোগিতা দিতে বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে চীন। চাইনিজ নববর্ষ উপলক্ষে রাষ্ট্রদূত শুক্রবার তার ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন চীনের মি. রাষ্ট্রদূত লি জিমিং। লি জিমিং বলেন, উন্নয়নশীল দেশের জন্য কোভ্যাক্স উদ্যোগের আওতায় ১ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এছাড়া বাংলাদেশ সরকারের সঙ্গেও টিকা নিয়ে আলোচনা করছে তার দেশ। শুক্রবার চীনের নববর্ষ। ভিডিও বার্তায় রাষ্ট্রদূত আরও বলেন, ভ্যাকসিন সহায়তা নিয়ে আমরা এখন বাংলাদেশ সরকারের সঙ্গে গভীর আলোচনা করছি। আজকের দিনটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এ বছরের নববর্ষ ষাঁড় বা গরুর বছর হিসেবে চিহ্নিত হয়েছে। উল্লেখ্য, এরই মধ্যে ভারতের সেরাম থেকে তিন কোটি ডোজ অক্সফোর্ড টিকা বাংলাদেশ কিনেছে বাংলাদেশ। যার ৫০ লাখ ডোজ টিকা ইতোমধ্যে দেশে পৌছে গেছে এবং ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী একযোগে টিকা উৎসব শুরু করেছে বাংলাদেশ। পাশাপাশি ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে হস্তান্তর করেছে ভারত। টিকা কূটনীতিতে রাশিয়া ও চীনকে ছাড়িয়ে গিয়েছে ভারত। ভারত থেকে ৩কোটি  ডোজ টিকা কেনার পাশাপাশি রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে টিকা সংগ্রহের জন্য যোগাযোগ করে চলেছে বাংলাদেশ।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos