জলঙ্গী নদীর ওপর অবৈধ বাঁধাল বন্ধ করার দাবীতে সেভ জলঙ্গীর নেতৃত্বে ডেপুটেশন জমা দিলেন ও প্রতিবাদ করলেন মৎসজীবীরা
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : জলঙ্গী নদীর ওপর অবৈধ বাঁধাল বন্ধ করা, নদীকে আটকে মোরাম, খোয়া ফেলে সঙ্কুচিত করে দিয়ে ঘাট পারাপার না করা, নিকাশীনালার অপরিশোধিত জল জলঙ্গীতে না ফেলা সহ একাধিক দাবিতে স্বরূপগঞ্জ, শম্ভুনগর, দৈয়েরবাজার, জাভা, ঘূর্ণি সহ বিস্তীর্ণ এলাকার মৎসজীবীদের নিয়ে সেভ জলঙ্গি সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক, মৎসদপ্তর, সেচদপ্তরের সামনে জাল ফেলে প্রতীকী মাছ ধরা, অবস্থান এবং ডেপুটেশন জমা দেওয়া হলো। সেভ জলঙ্গীর তরফ থেকে জানানো হয়েছে যে, ” প্রত্যেক বছর জলঙ্গী নদীর ওপর কিছু অসাধু লোক নদীর বুকে বাঁশ দিয়ে বাঁধাল নির্মাণ করে, যার ফলে নদী তার নব্যতা হারায় এবং নদীর সমস্ত ছোট বড় মাছ এই বাঁধালে আটকে যায়, যার ফলে বাকি মৎসজীবীরা মাছ পান না, এবং মাছ ধরে যাদের সংসার চলে তারা বাধ্য হয়ে জীবিকা পাল্টে ফেলেছেন, নদীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে কিছু অসাধু লোকদের করবারে, এবং সামগ্রিক ভাবে পরিবেশ নষ্ট হচ্ছে, তাই অবিলম্বে এই বাঁধালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা দাবি করছেন তারা, মাছ, নদী, নদীপাড়ের মানুষ ও মৎসজীবীরা যাতে বাঁচে “।






