ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে মিছিল করলো হিন্দু জাগরণ মঞ্চ
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : বাংলাদেশে সাধুদের ওপরে ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে আজ পথে নামলো হাঁসখালী থানার দক্ষিণপাড়া থেকে হাঁসখালী বাজার অবধি তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করলেন বিশ্ব মানববন্ধন ও হিন্দু জাগরণ মঞ্চ। তাঁদের দাবি অবিলম্বে এই হিংসা বন্ধ হোক এবং দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এই প্রতিবাদ মিছিলে পা মেলালেন শতাধিক মহিলা, সাধু এবং মতুয়া ভক্তরা। এদিন তারা প্ল্যাকার্ড, খোল,করতাল, প্রদীপ এবং মহিলারা শঙ্খ ধ্বনি দিতে দিতে পদযাত্রায় অংশগ্রহণ করেন।






