নবদ্বীপে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: নদিয়ার নবদ্বীপ থানার ফাঁসিতলা পুরশ্চরণ মাঠ পূর্ব চড়া এলাকায় মানসিক অবসাদে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম অমল চন্দ্র সাহা, বয়স আনুমানিক ৬০ বছর। পরিবার সূত্রে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে সুগারের রোগে গুরুতর অসুস্থ ছিলেন অমল বাবু, চিকিৎসা সংক্রান্ত খরচা খুবই বেশি হচ্ছিলো, অক্সিজেন কিনতে হচ্ছিলো, লকডাউনের মধ্যে এতগুলো টাকা খরচা হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন আমল বাবু। শনিবার সকালে ঘরের ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির অন্যান্য সদস্যরা। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। আমল বাবুর ছেলে অনুপ সাহা বলেন, “দীর্ঘদিন ধরে লকডাউনে কাজ নেই, অনেক টাকা চিকিৎসায় খরচা হয়ে যাচ্ছিলো, সেই টেনশানে মনে হয় বাবা আত্মহত্যা করেছেন “।





