শান্তিপুরে এক গৃহস্থ বাড়ির জানলা থেকে উদ্ধার হল একটি বিরল প্রজাতির পেঁচা
দিবাকর দাস, হাকিকত নিউজ ,নদিয়া : শান্তিপুর পৌরসভার অন্তর্গত আতা গোস্বামী পাড়া লেনের এক গৃহস্থ বাড়ির জানলা থেকে উদ্ধার হল একটি বিরল প্রজাতির পেঁচা। উল্লেখ্য শান্তিপুরের আতা গোস্বামী পাড়া লেনের গৃহস্থ বাড়ির এক সদস্য পেঁচাটি লক্ষ্য করে যে তার বাড়ির জানালায় এই বিরল প্রজাতির পেঁচাটি জখম অবস্থায় বসে আছে। এরপরে তড়িঘড়ি ফোন করা হয় বনদপ্তরকে, একাধিকবার ফোন করা সত্ত্বেও বনদপ্তর আধিকারিকরা ফোনটা ধরেনি। এরপর শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে ফোন করলে বনদপ্তরের আধিকারিক উত্তম গড়াইকে সঙ্গে নিয়ে এই বিরল প্রজাতির পেঁচাটিকে উদ্ধার করা হয়। এ বিষয়ে বনদপ্তর এর আধিকারিক উত্তম গড়াই জানান, “পেঁচাটিকে উদ্ধার করা হল এখন শান্তিপুর বাহাদুরপুর পলাশগাছীতে নিয়ে যাওয়া হবে। এর পরেই পেঁচাটিকে প্রাথমিক চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করা হবে”।





