মদ্যপ অবস্থায় বাড়ি ফেরায় বাবা-মা বকাবকি করার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

Spread the love

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া:  কাজ থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরায় বাবা-মা বকাবকি করে। এরপরে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বাড়ি থেকে বেশ কিছু দূরে আম গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এক পাওয়ারলুম শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার চকবামনগড়িয়া ঘোলাহাটে। মৃতের নাম ইমরান খান মল্লিক (১৯)। মৃতের কাকা বাবর আলী মন্ডল জানান ভাইপো ইমরান পাওয়ারলুমে কাজ করত। রবিবার দুপুরে মদ্যপ অবস্থায় কাজ থেকে বাড়ি ফেরে। বাবা আকবর মল্লিক এবং মা তাকে বকাবকি করে। তারপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরিবার সূত্রে জানা গেছে রাতে সে আর বাড়ি ফেরেনি। তার খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। সোমবার ভোরে কাকা বাবর আলী মল্লিক বাড়ি থেকে বেশকিছু দূরে ভাইপো ইমরানকে একটি আমগাছে ঝুলতে দেখেন। স্থানীয় লোকজন  তাকে নিয়ে যান নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। সোমবার নবদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos