স্বাধীনতা দিবসে বিশাল পতাকা নিয়ে পদযাত্রা করলো বিজেপি
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: শনিবার সকালে ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করতে বিশাল তেরঙ্গা পতাকা নিয়ে পদযাত্রা করলো বিজেপি। চরমাজদিয়া চরব্রহ্মানগর অঞ্চল থেকে এই মিছিল শুরু হয়, নবদ্বীপঘাট বাসস্ট্যান্ড হয়ে কলাতলা মোড়ে মিছিল শেষ হয় বিজেপির। এরপর নবদ্বীপঘাট ফেরিঘাটে নেতাজির ফটোতে মাল্যদান করে, জাতীয় পতাকা উত্তলন করে একটি পথসভা করে বিজেপি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর মন্ডলের সহ সভাপতি গৌতম পাল ও জেড পি ২৫এর সহ সভাপতি রতন ভৌমিক, বিজেপি যুব মোর্চার নেতা প্রলয় দে।





