নাগরিক প্রতিরোধ মঞ্চের তরফে মানববন্ধন কর্মসূচি কোচবিহারে
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : নাগরিক প্রতিরোধ মঞ্চ কোচবিহারের তরফে কোচবিহার হাসপাতাল মোড়ে রেল – ব্যাংক – বীমা – খনি – বিদ্যুৎ সহ সরকারি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বন্ধ, শূন্য পদে নিয়োগ, প্লাটফর্ম টিকিট এর বর্ধিত মূল্য প্রত্যাহার, ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহার, রেল হকারদের উপর আরপিএফ, জিআরপি’র জুলুম বন্ধ, বিনামূল্যে সকলকে করোনা ভ্যাকসিন প্রদান, শ্রমজীবী মানুষের কাজের নিরাপত্তা, বেকারদের চাকরি, আশা – আইসিডিএস – মিড ডে মিল কর্মীদের স্থায়ীকরণ, প্রভৃতি দাবিসহ ১৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হল। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা নাগরিক মঞ্চের সভাপতি স্বপন দত্ত, জেলা সম্পাদিকা রীনা ঘোষ এবং বিশিষ্ট নেতৃত্ব বর্গ। সভাপতি স্বপন দত্ত, নেপাল মিত্র প্রমুখ এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন এবং জেলা সভাপতি স্বপন দত্ত বলেন যে রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি বেসরকারিকরণ বন্ধ না হলে এবং যে দাবিগুলো তারা রেখেছেন তা পূরণ না হলে তারা দীর্ঘস্থায়ী আন্দোলনের দিকে যাবেন।





