এস ইউ সি আই (কমিউনিস্ট) ৭৫ তম প্রতিষ্ঠা দিবস সারাদেশের বিভিন্ন প্রান্তের মতো কোচবিহার জেলাতেও পালিত হয়।
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ , কোচবিহার : ভারতবর্ষের একমাত্র সাম্যবাদী দল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের এর ৭৫ তম প্রতিষ্ঠা দিবস সারাদেশের বিভিন্ন প্রান্তের মতো কোচবিহার জেলাতেও পালিত হয়। এদিন এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা কার্যালয়ে রক্ত পতাকা উত্তোলন ও শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। শহরের কাছারি মোড়েও পালিত হয়। কমসোমলের সদস্যরা গার্ড অব অনার প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নেপাল মিত্র, রিনা ঘোষ ,যুথিকা নাথ, বিপুল ঘোষ প্রমুখ। নেপাল মিত্র বলেন ভারতবর্ষে শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যখন শিবদাস ঘোষ উপলব্ধি করলেন দেশে সমাজতান্ত্রিক বিপ্লব করার জন্য প্রকৃত কমিউনিস্ট পার্টি নেই তখনই ১৯৪৮ সালের ২৪শে এপ্রিল বিশিষ্ট মার্কসবাদী চিন্তানায়ক ও দার্শনিক কমরেড শিবদাস ঘোষ এসইউসিআই (কমিউনিস্ট) দল প্রতিষ্ঠা করেন। আজ আমাদের দেশে শিক্ষা, চিকিৎসা ,বেকার, মূল্যবৃদ্ধি, নীতি-নৈতিকতাহীন সমস্ত রকম সমস্যার একমাত্র কারণ পুঁজিবাদ। এই পুঁজিবাদকে উচ্ছেদ করতে সমাজে প্রয়োজন প্রবল গণ আন্দোলন । এই গণআন্দোলনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হবে সমাজতান্ত্রিক বিপ্লব। সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি ।





