নবদ্বীপ পৌরসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : সামনেই পৌরসভা ভোট তাই নবদ্বীপ পৌরসভা ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পরেছে ২৪টি ওয়ার্ডে নির্বাচনী প্রচার করতে। গতবারের বিভিন্ন কাউন্সিলার সহ কিছু নতুন মুখ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে পৌরসভা নির্বাচনে, যেমন সুজিত কুমার সাহা অন্যতম। সব ওয়ার্ডেই জোরদার প্রচার চলছে, সভা হচ্ছে নবদ্বীপ ব্লকের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার উপস্থিতিতে। আজ বিদায়ী পুরপ্রধান তথা প্রার্থী বিমানকৃষ্ণ সাহা তার ওয়ার্ডে সমর্থকদের নিয়ে মিছিল ও প্রচার করেন। নবদ্বীপ যুব তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে যে আগামীকাল সকাল ৯.৩০টায় বৃহস্পতিবার তারিখে নবদ্বীপ পৌরসভা নির্বাচন উপলক্ষে নবদ্বীপের ২৪ টি ওয়ার্ডের সকল তৃণমূল প্রার্থীদের সমর্থনে নবদ্বীপ শহর তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রাচীনমায়াপুর ৬০ ফুট মহাপ্রভু এলাকা থেকে রেলওয়ে রিক্রেশন মাঠ পর্যন্ত একটি সুবিশাল সাইকেল মিছিলের আয়োজন করা হয়েছে।






