দুর্গাশ্রী সম্মাননা নবদ্বীপ পুরসভার
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: শনিবার দুপুরে নবদ্বীপ পৌরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে দুর্গাশ্রী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। এদিন উপস্থিত সকল অতিথিদের পেন এবং স্যানিটাইজার দিয়ে বরণ করে নেওয়া হয়। নবদ্বীপ পৌরসভার উদ্যোগে ২০১৯ সালে প্রতিমা প্রথম আজাদ হিন্দ ক্লাব, রানীরচড়া। মন্ডপে প্রথম আমপুলিয়াপাড়া দুর্গাৎসব কমিটি, রাধাবাজার। আলোকসজ্জায় প্রথম দেয়ারাপাড়ার কর্মমন্দির ক্লাব।পরিবেশে প্রথম বুড়োশিবতলা দুর্গাপূজা কমিটি মহিলা এবং শব্দ নিয়ন্ত্রণে প্রথম যোগমায়া মহিলা সমিতি দুর্গাৎসব কমিটি ইত্যাদি পুজো উদ্যোক্তাদের হাতে ট্রফি, তিনহাজার টাকা মূল্যের চেক পাশাপাশি পাঁচ লিটার করে স্যানিটাইজার এবং মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়া সার্বিকভাবে সব দিক দিয়ে প্রথম পোড়াঘাট মহিলা সমিতি দুর্গাৎসব কমিটি, দ্বিতীয় রানীরচড়া আজাদ হিন্দ ক্লাব এবং তৃতীয় নবদ্বীপ সাউথ স্পোর্টিং ক্লাব বিশ্বাসপাড়া পুজো উদ্যোক্তাদের হাতে ট্রফি যথাক্রমে প্রথমস্থানাধিকারীদের পনের হাজার টাকা, দ্বিতীয়স্থানাধিকারীদের দশ হাজার এবং তৃতীয়স্থানাধিকারীদের সাত হাজার টাকা মূল্যের চেক এবং পাশাপাশি পাঁচ লিটার করে স্যানিটাইজার এবং মাস্ক তুলে দেওয়া হয়। বিগত চার বছর ধরে দুর্গাশ্রী সম্মাননা পুরস্কার দিয়ে চলেছে নবদ্বীপ পুরসভা। ইতিমধ্যে যে সব পুজো কমিটি পুজো করার জন্য পুরসভার অনুমোদন নিয়েছেন। সেই সব পুজোগুলিকে একশোটি করে মাস্ক দেওয়া হয়। এদিনও যেসব পুজো কমিটি পুরস্কৃত হয়েছেন, প্রত্যেক বারোয়ারীকে ট্রফি, টাকার চেক পাশাপাশি পাঁচ লিটার করে স্যানিটাইজার এবং মাস্ক তুলে দেওয়া হয়। পুরপ্রশাসক বিমানকৃষ্ণ সাহা বলেন, “করোনা আবহে এবছর পুজোর সময় একটু সাবধানে থাকুন। আপনি বাঁচুন, অন্যকেও বাঁচান। এবছরের জন্য বাড়িতে অতিথি ডেকে আনবেন না। বাড়িতে বসেই পুজো দেখুন। করজোড়ে সকলের কাজে অনুরোধ করেন। কেউ ভিড়ের মধ্যে যাবেন না। দূরত্ব বজায় রেখে চলব। মাস্ক পড়ব, স্যানিটাইজার ব্যবহার করব। আসুন, আমরা শপথ নেই করোনাকে আমরা হারাব”। এদিনের অনুষ্ঠানে বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পুরপ্রশাসক বিমানকৃষ্ণ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লকের বি.ডি.ও. বরুনাশীষ সরকার, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিতাভ ভট্টাচার্য, নবদ্বীপ থানার আই.সি. কল্লোল কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।





