নবদ্বীপের রাসের ঐতিহ্যবাহী গৌরাঙ্গিনী মাতার পুজো হল এবার ছোট ঠাকুরে
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: মহামান্য হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে নবদ্বীপবাসীর আবেগ জড়ানো যোগনাথতলার গৌরাঙ্গিনী মাতার পুজো কমিটি এই অতিমারীর বছরে তারা ছোট প্রতিমা করে পুজো সম্পন্ন করেছে নিয়ম মেনে। এর পাশাপাশি এবছর পুজো কমিটি কোনো অঞ্জলি ও প্রসাদ বিতরণ করেনি। বাইরের লোককে পুজো প্রাঙ্গণে এবছর ঢুকতে দেওয়া হয়নি। অন্যান্য বছরে গৌরাঙ্গিনী মাতার পুজোকে ঘিরে ব্যাপক লোক সমাগম হয়, পুজোর নিরঞ্জন পর্বে মা গৌরাঙ্গিনী সাঙে(বেহারাদের কাঁধে) চেপে বিসর্জনের জন্যে যায়, সাঙে যাওয়ার সময় অসংখ্য নবদ্বীপবাসী ঠাকুরের সাথে যান। এবছর প্রতিমা ছোট হওয়ায় মন খারাপ অনেক নবদ্বীপবাসীর, সোশ্যাল মিডিয়ায় গৌরাঙ্গিনী মাতার সম্পর্কে অনেকেই পোষ্ট করছে।




